মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রথযাত্রা ২০২৬ উপলক্ষ্যে সিএমপি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩৮ সময় দেখুন
রথযাত্রা ২০২৬ উপলক্ষ্যে সিএমপি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ০৯ জুলাই ২০২৬ খ্রি. দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সিএমপি’র পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়ের সভাপতিত্বে আগামী ১৬/০৭/২৬ খ্রি. অনুষ্ঠাতব্য শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্‌যাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের নেতৃবৃন্দ, তুলশী ধাম পরিচালনা পরিষদ এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্‌যাপনের নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।

প্রতিটি রথযাত্রা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং নির্ধারিত রুটে পরিচালনা করার বিষয়টি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও নামাজ ও আজানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ ও পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা, মিছিলের মাঝপথে প্রবেশ না করার ব্যাপারে পুলিশ কমিশনার মহোদয় উদ্‌যাপন কমিটি ও সম্মানিত নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান।

উক্ত সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রথযাত্রা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom