শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’-এর কমিটি গঠন কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ভূঞাপুরে বাড়ির আঙিনায় পাটক্ষেতে গাঁজা চাষ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলির মাধ্যমে শূন্য পদ পূরণ হবে: শিক্ষামন্ত্রী USA vs Bosnia and Herzegovina Live Score, 0-0, FIFA World Cup 2026 Round of 32: USMNT look to break down stubborn Bosnia block সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের ০৪ (চার) সদস্য গ্রেফতার; চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও ০১টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার ‘They Will Give You Money, But Good Roles To Their Relatives’: When Om Puri Exposed Bollywood | Bollywood News প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ নিশ্চিত করা জরুরি: জোবায়দা রহমান

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নাগরপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু-এর সহধর্মিণী মনোয়ারা বেগম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোস, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, নয়ন খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom