রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৬৬ সময় দেখুন
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ


ঢাকা: ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ আন্দোলন শুরু হয়। এ সময় তারা ইডেন কলেজের মূল ফটকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে আগুন দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে ছাত্রীরা হোস্টেল থেকে বের হয়ে আসেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রীরা কলেজের প্রধান ফটক ভেঙে বাইরে বের হন। পরে অবশ্য তারা ভেতরে ঢুকে যান।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে সবধরনের দলীয় রাজনীতিমুক্ত রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী সারাবাংলাকে জানান, ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলে ছাত্রদলের কয়েকজনকে সিট দিয়েছে প্রশাসন। আরও কিছু হলেও আছে এই দলের পদধারী কয়েকজন।

এ নিয়ে হলের কিছু শিক্ষার্থী বেশ কিছুদিন ধরেই প্রতিবাদ করে আসছেন নানা প্ল্যাটফর্মে। আজ ক্যাম্পাসে দলটি রং দিয়ে কলেজ গেইটের ওপর ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধের’ একটি লেখা মুছে ফেলে। সেজন্য বঙ্গমাতা হলের শিক্ষার্থীসহ অন্য পাঁচ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় তারা ছাত্রদলের পোস্টার পুড়িয়ে দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom