শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

রাবিতে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, গবাদিপশু ও পোষা প্রাণীর চিকিৎসা সেবা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩০ সময় দেখুন
রাবিতে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, গবাদিপশু ও পোষা প্রাণীর চিকিৎসা সেবা


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচির মাধ্যমে গবাদিপশু ও পোষা প্রাণীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা, টিকাদান ও প্রয়োজনীয় সার্জারি সেবা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের গ্লোবাল কানেকশনস ইভেন্টের অংশ হিসেবে আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী কল্যাণ সমিতির (আরইউএডব্লিউএ) কারিগরি সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আশপাশের এলাকার খামারি ও পোষাপ্রাণী মালিকরা এ সেবা গ্রহণ করেন। এ ধরনের উদ্যোগ প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে এবং জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, ‘এই প্রোগ্রামটি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অ্যানিমেল ওয়েলফেয়ার উদ্যোগের অংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল সাপোর্ট এবং ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের আর্থিক সহায়তায় গ্লোবাল কানেকশন ইভেন্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। ইউকিউ সারাবিশ্বে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অ্যালামনাই হিসেবে এই কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছি। আমি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডে পড়াশোনা করেছি এবং সেখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আমার শিক্ষার্থীরা এসব টেকনিক্যাল কার্যক্রম পরিচালনা করছে, যাতে তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য তারা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মো. অবাক বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্যাম্পাস ও এর আশপাশে থাকা কুকুর-বিড়ালের নিয়মিত সেবা দিয়ে আসছি। এর আগেও আমরা দুইটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি। এটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের একটি গ্লোবাল কানেকশন ইভেন্টের অংশ। তারা আমাদের কিছু অনুদান দিয়েছে এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সহায়তায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় থাকা গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ক্যাম্পাসের কুকুর-বিড়ালকে বিনামূল্যে সেবা প্রদান করছি। আমরা কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল সরবরাহ করছি এবং নিয়মিতভাবে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে আসছি। এ ধরনের কার্যক্রম আমরা প্রতি ছয় মাস পরপর আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।’

বিড়ালের চিকিৎসা নিতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমির আল-সিয়াম বলেন, ‘আমি বিভিন্ন জায়গা থেকে বিড়াল রেসকিউ করি। বিশেষ করে যেসব পথবিড়াল ও ছোট বাচ্চা বিড়াল পরিত্যক্ত অবস্থায় থাকে, সেগুলো উদ্ধার করে নিজের কাছে রাখি। একজন শিক্ষার্থী হিসেবে এতগুলো প্রাণীর চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়।’

তিনি বলেন, ‘তবে আমি সবসময় সংগঠনের ভাইদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছি। ভ্যাকসিনেশন হোক বা যে কোনো সমস্যায়, আমি কখনও খালি হাতে ফিরে যাইনি। তাদের সহযোগিতায় আমি বিড়ালগুলোকে যথাযথ চিকিৎসা দিতে পেরেছি। আজও আমি একটি বিড়ালের চিকিৎসার জন্য এখানে এসেছি এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করেছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর