মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শাহাজালাল বিমানবন্দরে বড়লেখার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ সময় দেখুন
শাহাজালাল বিমানবন্দরে বড়লেখার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেনকে গত মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) রাতে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন।

ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ছাত্র জনতার গনঅভ্যুত্থান ২০২৪ সালের জুলাই-আগষ্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্রসমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপন থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। বড়লেখা থানায় নিয়ে আসতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর