বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৩৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ সময় দেখুন
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৩৫


ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৩৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, খুলনা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, রংপুর বিভাগে ৬৪ এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৯৪ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫৬৪৯ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮ হাজার ২০৮ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর