মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম রাশিয়া-ইউক্রেন পালটাপালটি হামলা, শিশুসহ নিহত ১০

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৪৯ সময় দেখুন
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩


ঢাকা: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন।

ককটেল বিস্ফোরণে আহত তিনজন হলেন- শাহীন খন্দকার (৩০), জসীম উদ্দিন (২৬) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০)। এদের মধ্যে গুরুতর আহত এনসিপিকর্মী শাহীন খন্দকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি ঢাকা জেলার আয়োজনে এদিন রাতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষ্যে ‘জুলাই পদযাত্রা অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিমের বক্তব্য চলাকালীন হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।

ককটেল বিস্ফোরণের পর পরই এনসিপি নেতাকর্মী-সমর্থক এবং মঞ্চের সামনে থাকা লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান। তখন তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। এক পর্যায়ে নেতাকর্মীরা ফের একত্রিত হয়ে ককটেল হামলার বিচার দাবিতে সাভার মডেল থানা সামনে গিয়ে জড়ো হন। এ সময় মিছিলে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, ‘বিস্ফোরণের তথ্য জেনে আমরা নিরাপত্তা জোরদার করেছি।  তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।  তাদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom