রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২৯ সময় দেখুন
৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু


ঢাকা: দেশে গত ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৬৫ শিশু।

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৬৫ শিশুর মধ্যে নিশ্চত হামে ৫৫ শিশু এবং সন্দেহজনক হামে ১২১০ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৯১৯১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৫৫ হাজার ৯৪২ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৬০১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৫১১ জন এবং নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom