বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯২ সময় দেখুন
আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যহতি


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পদ থেকে অব্যহতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সিয়াম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার আবেদ আলীর ছেলে।

সোমবার (৮ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীমের সই করা এক বিজ্ঞপ্তিতে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয় সিয়ামকে। বিজ্ঞপ্তিটি রিয়াজ ও সাগর দুজনেই নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

আরও পড়ুন- নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, পিএসসি কর্মকর্তাসহ গ্রেফতার ১৭

ছাত্রলীগের এই ইউনিটটির শীর্ষ এই দুই নেতার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীন বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom