বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’

ঈদের সময়ে সুস্থ থাকতে যা করবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১০১ সময় দেখুন
ঈদের সময়ে সুস্থ থাকতে যা করবেন


লাইফস্টাইল ডেস্ক

এবারের ঈদুল আজহা পড়েছে প্রচণ্ড গরমের মাঝে। এই সময়ে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়ি। এই পথযাত্রায় এবং গ্রামের বাড়ি গিয়ে অনভ্যস্ত পরিবেশে শিশু থেকে বৃদ্ধ অনেকেরই নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ডায়রিয়া, পানিশূন্যতা, সর্দি-জ্বর, জন্ডিস, ঘামাচি, হিট স্ট্রোকসহ নানা সমস্যা এসময় দেখা দিতে পারে। ফলে দরকার বাড়তি সতর্কতার। চলুন দেখে নেওয়া যাক, গরমকালে শারীরিক সমস্যাগুলো এড়াতে যা করা উচিত-

১. পর্যাপ্ত পানি পান করুন

একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা দরকার। গরমকালে ঘামের সঙ্গে যেহেতু পানি ও লবণ বের হয়ে যায় ফলে স্যালাইন, পানি ও ফলের রস খেতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। ডাবের পানিও এ সময় অত্যন্ত উপকারি। এ সময় চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত। প্রয়োজনমতো গোসল করতে হবে এবং শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে।

২. মশলাযুক্ত খাবার নয়

প্রচন্ড গরমে পেটের নানা ধরনের সমস্যা দেখা দেয়। ডায়রিয়ার প্রকোপ এসময়ই বাড়ে। ফলে কম তেল ও মশলা দিয়ে রান্না করা খাবার খেতে হবে। ভাজাভুজি কম খেতে হবে। সাধারণ খাবার যেমন ভাত, মাছ, সবজি, ডাল, ভর্তা এসব খেতে হবে। বাসি খাবার খাওয়া যাবে না। বাসায় তৈরি খাবার খেতে হবে। এতে করোনা সংক্রমণ ও গরমকালের অসুখ-বিসুখ থেকে রেহাই পাওয়া যাবে।

৩. সুতি পোশাক পরা ভাল

সাধারণ ছুটির পর এখন অফিসে যেতে হচ্ছে অনেকের। বাইরে গেলে ঢিলেঢালা সুতি পোশাক পরা ভাল। এতে তীব্র গরমেও কিছুটা আরাম পাওয়া যাবে। এছাড়া ছাতা ও সানগ্লাস ব্যবহার করতে হবে।

৪. প্রক্রিয়াজাত খাবার বাদ দিন

প্রক্রিয়াজাত করা খাবারে প্রচুর চর্বি ও সোডিয়াম থাকে। ফলে এই গরমে এসব না খাওয়াই ভাল। তাজা ফল ও সবজির প্রতি গুরুত্ব দিন এখন।

৫. ভিটামিন সি খান

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর জুড়ি নেই। টকজাতীয় ফল যেমন লেবু, মালটা, আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন ২ রকমের ফল খেতে হবে।

৬. ঘুমের সময় নির্দিষ্ট রাখুন

শরীরে মেলাটোনিনের সংখ্যা কমে গেলে ঘুম আসতেও দেরি হয়। যেহেতু গরমে দিন বড় এ জন্য রাতে শরীর মানিয়ে নিতে সময় নেয়। ঘুম আসতে দেরি হয়। ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। ঘুমের সময় সঙ্গে ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখবেন না।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom