বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন

একজন উদ্যোক্তার গল্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৬২ সময় দেখুন
একজন উদ্যোক্তার গল্প

এঈ মুহর্তে আমাদের দেশে নারী তথা নারী উদ্যোক্তা ও নারী পেশাজীবিরা পুরষদের মতো নির্বিঘ্নে কাজ করার সুযোগ পান না। এটা সমাজের সমস্যা হোক, দেশের সমস্যা হোক- এটা একটা সমস্যা। নারীরা এমন কিছু সমস্যা মোকাবিলা করেন যেটা একই সমাজের একজন পুরুষকে মোকাবেলা করতে হয়না।

আজকে আমি বলবো আমার গল্প। সবসময় ব্যবসা করার প্রতি এক ধরনের ঝোঁক কাজ করত। পড়ালেখা করেছি মার্কেটিং থেকে। ইন্টারন্যাশনাল বিজনেস থেকে যখন এমবিএ করি তখন মনে হলো ব্যবসা টা ইন্টারন্যাশনাল পর্যায়ে করলে কেমন হয়, আমি জানতাম এতে অনেক ঝুঁকি ও ছিল, কিন্তু ঝুঁকি না নিলে তো ব্যবসা হবে না। আমার এই যাত্রায় আমার একমাত্র অবলম্বন ছিল আমার আম্মু,যিনি আমাকে সবসময় সাহস জুগিয়েছে।

তারপর আল্লাহ তাআলা নাম নিয়ে শুরু করলাম স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে যাত্রা। যেহেতু আমাদের স্কিন অনেক সেনসিটিভ একটি অংশ অনেক রিসার্চ করে প্রোডাক্ট সাজেস্ট করি। মানুষ এতো সহজে আমাকে আপন করে নিবে কখনো ভাবিনি। আমার প্রথম প্রোডাক্ট ইমপোর্ট করলাম USA, UK থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি।
তবে পিছনে থেকে টেনে নিচে নামানোর মত মানুষ এর ও অভাব ছিল না। যাইহোক তাদেরকে ও অনেক ধন্যবাদ।

আমি মনে করি অনলাইন বিজনেস করতে হলে অনেক পড়াশোনা ও দরকার, অনেক কিছু জানতে পারবেন বিভিন্ন উদ্যোক্তা কোর্স করে যা আমি নিজে করেছি।

শুরুতে এমনও অভিজ্ঞতা হয়েছে, অনেকে ব্যবসাটি ঘরকেন্দ্রিক ভেবে তেমন খরচের ব্যাপার নেই বলে ন্যায্য স্বীকৃতিটিও দেয়নি। কিন্তু বিশ্বাস করি যেকোনো সনাতনী পেশাজীবীর চেয়ে একজন উদ্যোক্তাকে তাঁর ব্যবসায় ভাবনা, শ্রম ও সময় কোনো অংশেই কম দিতে হয় না। নতুন নারী উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ- স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার স্বার্থকতাটাই আলাদা। তাই বলবো, একজন সফল নারী উদ্যোক্তা হলে আপনাকে অবশ্যই ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নেমে পড়তে হবে। প্রতিবন্ধকতা থাকবেই, তবে ইচ্ছা থাকলে তা ওভারকাম করা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর