বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

করণী সেনার রোষের মুখে অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, দাবি উঠল নাম পাল্টানোর!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
করণী সেনার রোষের মুখে অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, দাবি উঠল নাম পাল্টানোর!– News18 Bangla


#মুম্বই: যে কোনও ঐতিহাসিক বা ধর্মীয় চরিত্র নিয়ে ছবি করলেই সবার আগে সরব হয়ে ওঠে করণী সেনা। কেউ বলুক বা না বলুক, ভারতের সংস্কৃতি রক্ষার দায় তারা নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে। পপকর্ন খেতে খেতে ছবির মজা উপভোগ করা দর্শক বুঝতেই পারবেন না যে এদের জন্য ছবির প্রযোজক বা পরিচালককে কী কী সহ্য করতে হয়। এই দন্তশূল মার্কা ব্যথা হাড়ে হাড়ে জানেন সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। তাঁর ছবি পদ্মাবতকে (Padmavat) নিয়ে তাণ্ডব করেছিল এই সেনা। শুধু তাই নয়, এরা হুমকি দিয়ে রেখেছিল যে ভবিষ্যতেও তারা সজাগ থাকবে এবং এরকম কোনও বেচাল দেখলেই ঝাঁপিয়ে পড়বে।

তা মিথ্যে বলব না, তারা কথা রেখেছে। এবার তাদের নিশানায় রয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি পৃথ্বীরাজ (Prithviraj)। আর পদ্মাবতী থেকে পদ্মাবত যে কারণে করা হয়েছিল, দাবি সেটাই করা হয়েছে আবার। অর্থাৎ বলা হয়েছে ছবির নাম পাল্টে ফেলতে হবে। ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) বলেছেন যে পৃথ্বীরাজ একটি ঐতিহাসিক চরিত্র সে বিষয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু তাঁর ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে মধ্যযুগের বিখ্যাত কাব্যগাথা পৃথ্বীরাজ রাসো অনুযায়ী। চাঁদ বরদাই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি বা রাজকবি। রাজার বীরগাথা নিয়ে তিনি এই কাব্যগাথা লিখেছিলেন। পরিচালক সম্ভবত এটাই বলতে চেয়েছেন যে এই জাতীয় রাজকবি বা সভাকবিরা রাজাকে তুষ্ট করতে অনেক কল্পনা ও অতিরঞ্জিত ঘটনার আশ্রয় নেন। সেখানে ঐতিহাসিক তথ্য বিশেষ একটা থাকে না। তাছাড়া পৃথ্বীরাজ ও সংযুক্তার প্রেমকাহিনীও অত্যন্ত জনপ্রিয়। ফলে সেই সময় এই রাজাকে নিয়ে অনেক গল্পগাথা লেখা হয়েছিল।

সে পরিচালক যাই বলুন না কেন, কমলি নেহি ছোড়তি! করণী সেনার পক্ষ থেকে সুরজিৎ সিং রাঠোর বলেন যে কিংবদন্তী রাজা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে ছবি হচ্ছে অথচ ছবির নাম শুধুই পৃথ্বীরাজ? এতে রাজা চৌহানকে অপমান করা হচ্ছে বলেই দাবী করেছেন সুরজিত। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন যে ছবির নাম পাল্টে পৃথ্বীরাজ চৌহান রাখতে হবে নাহলে পদ্মাবতের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে!

প্রসঙ্গত উল্লেখ্য যে পদ্মাবতের সেট লণ্ডভণ্ড করেছিল এই সেনা। পরিচালককে চড় মারা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিশানায় রাখা সবই করা হয়েছিল। এটি অক্ষয়ের প্রথম ঐতিহাসিক কস্টিউম ড্রামা। এই ছবি দিয়েই ডেবিউ করছেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লর (Manushi Chhillar)। তবে ছবির ভবিষ্যৎ কী হবে তা এখন অনেকটাই সেনাবাহিনীর হাতে!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর