শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

কৃষি গুচ্ছ ভর্তির ফল রাতে, মেধা তালিকায় থাকতে প্রয়োজন ৬২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ সময় দেখুন
কৃষি গুচ্ছ ভর্তির ফল রাতে, মেধা তালিকায় থাকতে প্রয়োজন ৬২


শেকৃবি করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের আটটি কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর প্রকাশ করা হবে। এ বছর মেধাতালিকায় নাম থাকতে শিক্ষার্থীদের পেতে হবে ৬২ নম্বর।

এবার সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার জন্য ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রাথমিক মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বিষয় ও বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম নির্ণয় করে সাবমিট করতে পারবেন।

পরবর্তী সময়ে ফল ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্ধারিত অনুষদে ভর্তির সুযোগ পাবেন তারা। ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অনুষদ ও বিশ্ববিদ্যালয় সমন্বিত মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক এ এম এম শামসুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যেহেতু ফলাফল ১৫ তারিখে প্রকাশ করা হবে বলে নোটিশ দেওয়া হয়েছিল, সেহেতু আমরা রাত ১২ টার পরেই ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি কৃষি ও একটি কৃষিপ্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা হয়। এবারের গুচ্ছভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর