শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়লো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ সময় দেখুন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়লো – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে সম্মতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কাজেই আদালতে নির্ধারিত আগের শর্ত অনুযায়ী মেয়াদ ৬ মাস বৃদ্ধি করা হচ্ছে। এ বিষয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে এদিন দুপুরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়াতে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। শর্ত অনুসারে তিনি বিদেশে যেতে পারবেন না। দেশে থেকেই চিকিৎসা নিতে হবে।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন বিএনপি প্রধানের ছোট ভাই শামীম ইস্কান্দার। সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও চাওয়া হয় চিঠিতে।

দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীকে করোনা মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেয়া হয়েছিল। এরপর ৬ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর উচ্চ আদালতে জামিন করাতে ব্যর্থ হওয়ার পর খালেদা জিয়ার স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যান। পরে দেশে করোনা বাড়লে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর