বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’

গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮১ সময় দেখুন
গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে


ফিচার ডেস্ক

পরিপাকতন্ত্র মানবশরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অন্ত্রনালি ছাড়াও লিভার, প্যানক্রিয়াস, পিত্তথলি, পিত্তনালি এই তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অংশ। অনিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম না করা এবং কায়িক শ্রমে অনভ্যস্তদের মধ্যে পেটের ব্যাথা, ফোলাভাব, অস্বস্তিবোধ তথা গ্যাস্ট্রিকজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়। সমস্যাগুলোকে সাধারণত গ্যাস্ট্রিক নামে অভিহিত করি আমরা। গ্যাস্ট্রিকের কারণে হজমজনিত সমস্যা, পেট ফেঁপে থাকে যার কারণে পরিপাকক্রিয়ায় সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন, এসব সমস্যার অন্যতম কারণ হলো বেশি খাওয়া, খুব দ্রুত খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণ।

তবে হাতের কাছের কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এসব সমস্যার সমাধান হতে পারে। নিচে এমনই একটি আয়ুর্বেদিক চায়ের রেসিপি দেওয়া হলো যা পেটের ফাঁপাভাব ও অস্বস্তিবোধ দূর করতে খুবই কার্যকর।

উপাদান

পানি ১ গ্লাস
মিষ্টি জিরা ১ চা চামচ
আদা গুঁড়া ১/২ চা চামচ অথবা আদা কুচি
পুঁদিনা পাতা ৫-৬ টি
আমলকি পাউডার ১ টেবিল চামচ অথবা অর্ধেকটি লেবু

যেভাবে বানাবেন: সব উপাদান একসঙ্গে মিশিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। তৈরি হয়ে গেলো যাবে আয়ুর্বেদিক চা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom