শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

বাঙালির জীবনের নতুন একটা বছরের প্রথম দিন। বাংলা নববর্ষকে ঘিরে প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে সবাই। অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘নব আনন্দে জাগো আজি রবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ¦ল নির্মল জীবনে’ স্লোাগানে যেখানে অংশ নেয় আবাল-বৃদ্ধা-বনিতা সবাই। এভাবেই নানান আয়োজনে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১।

পুরোনো দিনের জরাজীর্ণতাকে মুছে ফেলে নতুন দিনের গান গেয়েছেন সবাই। মঙ্গল শোভাযাত্রায় পৃথিবীতে শান্তির প্রত্যাশা করা হয়েছে। আর নানান আয়োজনের মধ্যদিয়ে পুরাতন বছরের সকল গ্লানি মুছে বাংলা নববর্ষকে বরণ করতে চাঁপাইনবাবগঞ্জে সব বয়সের মানুষ উৎসবে মেতে উঠে। বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে শোভাযাত্রার শুভ সুচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, শিক্ষা প্রকৌশল দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুনীদের পরনে শোভা পায় লাল-সাদা, সবুজ-লাল পাড়ের শাড়ি ।

এছাড়া তরুণসহ বিভিন্ন বয়সীদের পরনে লাল-সাদা, বিভিন্ন রংয়ের পাঞ্জাবি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর