মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

জামালপুরে রাসেলস ভাইপার ভেবে মারা হলো অজগর, অতঃপর আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৫ সময় দেখুন
জামালপুরে রাসেলস ভাইপার ভেবে মারা হলো অজগর, অতঃপর আনন্দ মিছিল

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে বিষাক্ত সাপ রাসেলস ভাইপার মনে করে বন্যায় গাছের ডালে আশ্রয় নেওয়া সাত ফুট লম্বা বিরল প্রজাতির একটি অজগর সাপকে অজগর সাপকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। পরে মৃত ওই অজগর সাপ নিয়ে আনন্দ মিছিল করেন স্থানীয় যুবকেরা।
রোববার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের দক্ষিণ বালুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে

বিষয়টি নিশ্চিত করে চুকাইবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন বলেন, সাপটি আমি পিটিয়ে মেরেছি। বন্যার পানিতে নৌকা নিয়ে ওই গাছের নিজ দিয়ে যাতায়াত করার সময় সাপটি গাছের ডালে ডালা বেঁধে থাকতে দেখা যায়। তারপর অনেক লোকজন দেখতে আসে সাপটিকে। ইউপি চেয়ারম্যানও আসেন। পরে গ্রাম বাসি মিলে গাছের নিচে জাল ধরে। অনেক লোকজন ভিড় করলেও কেউ সাপটি মারার সাহস পাচ্ছিল না। পরে আমি সাহস করে গাছে উঠে লাঠি দিয়ে আঘাত করলে সাপটি নিচে জালের মধ্যে পড়ে। সেটা কি সাপ ছিল আমরা বুঝিনি। প্রথমে রাসেলস ভাইপার বলছিল সবাই। এখন অনেকেই বলছে এটি অজগর সাপ।

স্থানীয়রা জানান, অজগর সাপকে মেরে ফেলার পর পর স্থানীয় যুবকেরা সাপটি নিয়ে আনন্দ মিছিল করেন ও সাপ হাতে নিয়ে ফটোসেশন করেন। অজগর সাপটি আনুমানিক প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ছিল। বন্যার পানিতে ভেসে এসে গাছের ডালে অজগর সাপটি আশ্রয় নিয়েছিল। গাছের পাশ দিয়ে নৌকা দিয়ে যাওয়ার সময় এক লোক প্রথমে সাপটা দেখেন। পরে সাপটি মারতে লোকজন ভিড় করেন। শেষ পর্যন্ত গাছে উঠে সাপকে পিটিয়ে মারা হয়।

এ বিষয়ে জানতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানকে জানান, অজগর সাপটি গাছে ডালে ছিল গ্রাম বাসি মিলে সাপটিকে মেরে ফেলেছে। এই এলাকার পানি বন্দি মানুষ গুলো এখন আতংকে আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom