Flipkart-এ iPhone 13 পাওয়া যাচ্ছে মাত্র ৬৫,৯৯৯ টাকায়। iPhone 13-এর আসল দাম ৭৯,৯৯৯ টাকা। অর্থাৎ ১৪,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে এই ফোনটি। এই অফারটি পাওয়া যাচ্ছে iPhone 13-এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের সমস্ত রঙের বিকল্পের জন্য। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহকরা আলাদা ভাবে iPhone 13-এর উপরে এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফারের সুবিধা পেয়ে যাবেন।