মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

দ্রুত পরীক্ষা নেওয়ার আশ্বাসে নীলক্ষেত ছেড়েছে শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৩৯ সময় দেখুন
দ্রুত পরীক্ষা নেওয়ার আশ্বাসে নীলক্ষেত ছেড়েছে শিক্ষার্থীরা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: বিনা নোটিশে চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা। প্রায় তিনঘণ্টা অবরোধ শেষে ‘দ্রুত পরীক্ষা নেওয়ার আশ্বাস’ পেয়ে নীলক্ষেত ছাড়েন তারা।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও বিনা নোটিশে তা স্থগিত করা হয়েছে।

তারা অভিযোগ করেন— সর্বশেষ পরীক্ষাতে অংশ নিতে ইডেন কলেজ কেন্দ্রে উপস্থিত হলে তারা জানতে পারেন পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

পরে বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে নীলক্ষেত মোড়ে আসেন ইডেন মহিলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাশারসহ বেশ কয়েকজন শিক্ষক। তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অসমাপ্ত পরীক্ষাটি দ্রুত নেওয়া হবে।’

ইডেন মহিলা কলেজের শিক্ষক খায়রুল বাশার সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা স্থগিতের বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছুই করার নেই। তবে আমরা অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব।’

পরে জনভোগান্তি বিবেচনায় অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর