সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ভবনের কাচ ভেঙে গুলশানের আগুন নেভালেন ফায়ার সার্ভিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ সময় দেখুন
ভবনের কাচ ভেঙে গুলশানের আগুন নেভালেন ফায়ার সার্ভিস


ভবনের কাচ ভেঙে গুলশানের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্টঃঃ  গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অফিসে লাগা আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  সকাল সোয়া ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় এই আগুন লাগে। ভবনটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি কর্পোরেশনের অফিস রয়েছে।

রাফি আল ফারুক জানান, ভবনের ৮ তলায় উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের দপ্তর রয়েছে। এখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনের ঘটনা শুনে প্রথমে তিনটি ও পরে আরও একটি ইউনিট পাঠানো হয়। আগুনের সাথে প্রচণ্ড ধোঁয়া ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কাচ ভেঙে ধোঁয়া বের করেন। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি জানতে পৃথক কমিটি করা হবে। এছাড়াও আগুনটি ইচ্ছাকৃত নাকি অন্য কোনো ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। আগুনে এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

আগুনের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে আগুন লাগে। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর