সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজারে দুই কেজি গাঁজাসহ আটক ১ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০৮ সময় দেখুন


তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ কামাল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার সময় এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের পাশে ঢাকা-সিলেট রোডে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আটককৃত ব্যক্তির হাতে থাকা একটি কাপড়ের ব্যাগের ভেতর থেকে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি কামাল হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার গোলাপনগর (ডান চাঁনপুর) গ্রামের শামসুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মাদক আইনে ৫ টি মামলা রয়েছে। গতকালের ২ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

————————————————————————————————————————

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ

সম্পাদক – মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস

ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫

অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর