সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালান! এই ভিডিও আপনাকে ভয় পাইয়ে দেবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দেখুন
সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালান! এই ভিডিও আপনাকে ভয় পাইয়ে দেবে


#নয়াদিল্লি: সম্প্রতি ভারতের স্বনামধন্য শিল্পপতি সাইরাস মিস্ত্রির গাড়ি দুর্ঘটনায় মৃত্যুতে সরকারও নড়েচড়ে বসেছে। গাড়িতে সিট বেল্টের ব্যবহার নিয়ে এখন অনেক কথা হচ্ছে। মুম্বইয়ের কাছে পালঘরে সাইরাস মিস্ত্রি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। বলা হচ্ছে তিনি সিট বেল্ট লাগাননি। সম্প্রতি গাড়ির সিট বেল্ট সংক্রান্ত নিয়ম নিয়ে আরও কঠোর হওয়ার আভাস দিয়েছে সরকার।

সরকারের তরফে গাড়িতে যাতায়াতের সময় সিটবেল্ট পরার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া সিট বেল্ট সংক্রান্ত অনেক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ভিডিও সামনে এসেছে, যা সিট বেল্ট না পরে গাড়ি চালানো চালকদের চোখ খুলে দেবে।

আরও পড়ুন- হাফ প্যান্ট, হাওয়াই চটি পরে বাইক চালালে ফাইন হতে পারে! জেনে নিন নিয়ম

আসলে এই ভিডিওটি প্রায় ৩ বছরের পুরোনো। তবে এটি আবার ভাইরাল হচ্ছে। ভিডিওতে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা দেখানো হয়েছে। কিন্তু গাড়ির চালক রক্ষা পান। শুধুমাত্র সিট বেল্টের কারণে।

গাড়িতে বসানো ড্যাশক্যাম থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। দেখা যাচ্ছে, গাড়িটি একটি জাতীয় সড়কে চলার সময় হঠাৎ সামনে থেকে একটি বড় ট্রাক আসে। ট্রাক আসার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তবে সিট বেল্ট বাঁধা থাকায় চালকের গায়ে একটি আঁচড়ও লাগেনি।

শুধুমাত্র সামনের সিটে বসা চালক ও যাত্রীদের সিটবেল্ট পরা জরুরি নয়। একইসঙ্গে গাড়ির পেছনের সিটে বসা যাত্রীদেরও সিটবেল্ট পরাটা প্রয়োজন।

আরও পড়ুন- দেশের সব থেকে ভয়ানক গাড়ি চোরকে ধরল পুলিশ, চুরির গাড়ির কী হয়, শুনে অবাক হবেন

আইনত, পিছনের সিটে বসা যাত্রীদের সিট বেল্ট না পরলে ১০০০ টাকা জরিমানা করার বিধান রয়েছে। তবে বাস্তবে এই নিয়ম লঙ্ঘন করলে ট্রাফিক পুলিশ খুব কমই জরিমানা করে। অনেক সময় জরিমানা হয় না পর্যন্ত।

Published by:Suman Majumder

First published:

Tags: Car Accident, Traffic Rules





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর