রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

হিলিতে এসএসসি পরীক্ষা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ সময় দেখুন
হিলিতে এসএসসি পরীক্ষা শুরু


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমানের পরীক্ষা সকাল ১১ থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলাতে মাধ্যমিক বিদ্যালয় ২২টি,মাদ্রাসা-১৩টি প্রতিষ্টানের ১০৪৫ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন,হাকিমপুর উপজেলাতে মোট তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করা হয়েছে। পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। এ ছাড়া মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালে ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর