শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধের আহব্বান: ব্রি.জে. এম সাখাওয়াত হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি ::

কোন ইন্ধনে নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করকে হবে। কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। এর আগে এমনটা হয়নি। এর জন্য দরকার সবার ঐক্যবদ্ধতা। বেনাপোলে নৌ-পরিবহন উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন একথা বলেন।

শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দর ও কাষ্টমস ইমিগ্রেশনে পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পথে বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি। বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল বন্দর প্যাসেঞ্জার টার্মিনাল ও চেকপোস্ট ইমিগ্রেশন ও কাষ্টম এলাকা পরিদর্শন করেন।

তিনি আরো বলেন, দু’দেশের মধ্যে সৃষ্ট জটিলতার মধ্যে কেমন চলছে আমদানি-রফতানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত। এসব বিষয়ে খোজ খবর নিতে বেনাপোলে এসেছেন তিনি। তবে কমে গেছে আমদানি রফতানি ও যাত্রী যাতায়াত। ভারতের কলিকাতায় যেয়ে টিকিৎসা না নিলেও কোন অসুবিধা হবেনা দেশের মানুষের কারন বাংলাদেশে চিকিৎসা ব্যাবস্থা ভাল আছে। সবাইকে দেশের কল্যানে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি।

এ সময উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক এবং বিজিবি কর্মকর্তা  ও বেনাপোল কাষ্টমস কমিশনার কামরুজ্জামান, স্থলবন্দর পরিচালক মামুন কবির তরফদার, শার্শা ইউএনও ড. কাজী নাজিব হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা।

নৌ-পরিবহন উপদেষ্টার উপস্তিতিতে বেনাপোল চেকপোষ্ট এলাকার স্থল বন্দর বাস টার্মিনাল ব্যাবহারের দাবীতে মানববন্ধন করেন পরিবহন শ্রমিক ও স্থানীয়রা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর