বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

আজ থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি শুরু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
আজ থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি শুরু – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কারণে সাড়ে চার মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারো হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে। শনিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের কার্যতালিকা প্রকাশিত হয়।

এর আগে গত মঙ্গলবার (১৭ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ সমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর