বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

আট বিভাগে নিজস্ব ডেলিভেরি পয়েন্ট, ওয়ারহাউজ ও কাস্টমার কেয়ার চালু করবে কিউকম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪১০ সময় দেখুন
আট বিভাগে নিজস্ব ডেলিভেরি পয়েন্ট, ওয়ারহাউজ ও কাস্টমার কেয়ার চালু করবে কিউকম


গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানটি কিউকম। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে নিজস্ব ডেলিভারি পয়েন্ট, ওয়ারহাউজ, এবং কাস্টমার কেয়ার স্থাপন করা হবে বলে জানিয়েছেন কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব। তিনি জানান, দেশের প্রতিটি বিভাগেই আলাদা কাস্টমার কেয়ার স্থাপন করা হবে যেগুলো প্রতিদিন ১২ ঘণ্টা খোলা থাকবে এবং কোন ধরনের শিডিউল ছাড়াই যেকোনো সময় গ্রাহকরা এসে সেবা নিতে পারবেন। সেখানে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।

কিউকমের সিওও সাজিদুর রহমান সজিব জানান, আমাদের দুটি ওয়্যারহাউজে হিউজ পরিমান পণ্য স্টক করা আছে। কিউকম গ্রাহকদের সেবা দেয়ার জন্য প্রস্তুত। সবসময় সেরা সার্ভিস পাবেন গ্রাহকরা।

ভিজিটরদের চাপে অনেক সময় ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয় কিংবা পেমেন্ট আপডেট হয় না এই সমস্যার সমাধান আগামী মাসের মধ্যেই করা হবে। এছাড়াও খুব দ্রুত কিউকম এর অ্যাপ আসছে বলেও জানানো হয় কিউকমের পক্ষ থেকে।

এর আগে কিউকম চট্টগ্রাম এবং রংপুরে মিলন মেলার আয়োজন করেছে। গ্রাহকদের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য প্রতিটি বিভাগীয় শহরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর