মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়ানোর উদ্যোগ- নৌ উপদেষ্টা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ জন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ-পরিবহন উপদেষ্টা।

তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরনো ও গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা এই বন্দরের পরিধি বাড়ানো এবং একটি লিংকরোড স্থাপনের দাবি জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।

পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কিছু খাস জমি রয়েছে, পাশাপাশি রয়েছে কিছু ব্যক্তি মালিকানাধীন জমিও। বিশ্বব্যাংককে দিয়ে এর আগেও বেশ কয়েকটি বন্দর উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে যদি বিশ্বব্যাংকের কোনো প্রকল্প থাকে, তাহলে এই বন্দর সম্প্রসারণের ভালো সুযোগ তৈরি হবে।

এ সময় আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের সুবিধার্থে একটি লিংকরোড স্থাপনের কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom