শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার চোরাই ৪ মোটরসাইকেল উদ্ধার।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ সময় দেখুন
আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার চোরাই ৪ মোটরসাইকেল উদ্ধার।

সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আজ শনিবার ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানা পুলিশ।

পুলিশ জানায়, এর আগে, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মো. তাকবীর হোসেনের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে চুরি হয়ে যায়। এ ঘটনার পর জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের নির্দেশে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে জীবননগর বিজিবি ক্যাম্পের সামনে রাস্তা থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসিব হোসেন (২১) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসিব হোসেনের দেওয়া তথ্যে ভিত্তিতে পুলিশ ওই দিন রাতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তোফাজ্জল হোসেনের ছেলে মো. ছায়ার হোসেন (২৪) কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে আরও তিনটি মোটরসাইকেল—দুটি ডায়াং ৮০ সিসি ও একটি ভিক্টর ১০০ সিসি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ শনিবার ১৩ সেপ্টেম্বর বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর