শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

মিরসরাই সার্কেলের এএসপি নোমান আহমেদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ সময় দেখুন
মিরসরাই সার্কেলের এএসপি নোমান আহমেদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার কাঁধে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার।

অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম নবপদোন্নত নোমান আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও ছেলে-মেয়ে। পরিবারকে সাথে নিয়ে পদোন্নতির মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক আবেগঘন পরিবেশে।

চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমেদকে শুভেচ্ছা জানান। পদোন্নতি উপলক্ষে সবাই তার কর্মজীবনে আরও সাফল্য ও দায়িত্বশীলতা প্রত্যাশা করেন।

নোমান আহমেদ পিপিএম দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় তার অবদান ও সেবার স্বীকৃতি হিসেবে তিনি পুলিশের বিভিন্ন পদক ও প্রশংসাপত্র অর্জন করেছেন।

পদোন্নতি লাভের পর নোমান আহমেদ বলেন, “এ অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমার পরিবার, সহকর্মী এবং পুরো মিরসরাই সার্কেল পুলিশের জন্য গৌরবের বিষয়। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি সবসময় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

চট্টগ্রাম জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতেও তিনি দায়িত্বশীলভাবে কাজ করে যাবেন এবং পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর