রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০, ঢাকা উত্তর সিটিতে ৫২, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৪৮ হাজার ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২০২ জনের। এর আগে, গতকাল বুধবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই সময়ে ২ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জন মারা যায়। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom