বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা


ঢাকা: অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ এক বছর।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ায় সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সত্যজিৎ দত্ত। সহ-সভাপতি হয়েছেন ডা. মাহবুবা খানম মুক্তা, ডা. সাজিদুল ইসলাম ও ডা. নাহিদ সাইমা। সাধারণ সম্পাদক ডা. রুমানা আফরোজ, কোষাধ্যক্ষ ডা. সুরঞ্জনা জে রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. রিয়াদ হাসান, শিক্ষা সম্পাদক ডা. সামিয়া আরেফিন, ওয়েলবিয়িং সম্পাদক জন মার্টিন, প্রকাশনা সম্পাদক: ডা. জুবায়ের আখতার, বৈজ্ঞানিক সম্পাদক ডা. মো. মকররম হাসান ও সাংস্কৃতিক সম্পাদক ডা. আলীশা রোমানা।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- ডা. সাইদ ফারাবি, ডা. ময়নুল হক, ডা. রাহেনা আক্তার, হালিমু শান, ডা. অরূপ ভৌমিক, ডা. পীযুষ সরকার, হিমেল রশিদ, রাসেল ইসলাম, অনিন্দিতা অঊশী, আরিফা ফেরদৌস, ডা. তাহিতি তাবাসসুম ও ডা. তমালিকা তমন্না।

নতুন সভাপতি হয়ে ডা. সত্যজিৎ দত্ত বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণ ও উন্নয়নে এই কমিটি কাজ করবে। তিনি ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের নবগঠিত কমিটি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণায় ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom