শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪৯ সময় দেখুন
ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক


ঢাকা: মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীর ভর্তি ফাইলে ইনজেকশন লিখার সময় এক যুবককে হাতেনাতে ধরে রোগীর স্বজনরা। তার নাম রুদ্র প্রতাপ ওরফে সজিব বর্মন (৩৪)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ২০০ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক আনসার সদস্যের হেফাজতে আছে।

ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন লিটন চক্রবর্তী অভিযোগ করেন, তার শশুর অরুন চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি রয়েছে। আজ দুপুর ৩টার দিকে ওই যুবক পাশের বেডে এসে মামুন (১৭) নামে এক যুবকের কাছে এসে বলে সে হাসপাতালের বড় ডাক্তার। শুক্রবার শনিবার হাসপাতালে আসতে পারবো না, তাই আজকে ইনজেকশন লিখে দিয়ে যাচ্ছি। এরপর ১১০ টাকা দাবি করে। পরে বলে আরো ৫০০ টাকা দাবি করে। পরে বলে আমাদের মোবাইল দেন সেখান থেকে আপনাদের নাম্বার লাগবে।

তিনি আরও বলেন, তখন আমাদের সন্দেহ হলে হাসপাতালের ওয়ার্ডবয়কে ডেকে নিয়ে আসি। এ সময় ওই যুবক পালানোর চেষ্টা করলে দৌড়ে ধরে ফেলি। পরে আনসার সদস্যদের হাতে তুলে দেই তাকে।

অভিযুক্ত রুদ্র প্রতাপ ওরফে সজিব বর্মন বলেন, তার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জের আগানগর এলাকায়। বঙ্গবাজারে একটি দোকানে কাজ করেন। হাসপাতালে আসার কারন জিজ্ঞেস করলে বলেন, ১০০ টাকার জন্য হাসপাতালে এসেছিলাম। তবে ইনজেকশন সে লিখে নাই বলে জানান। তবে সে চিকিৎসক পরিচয় দেওয়ার কথা স্বীকার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাটুন কমান্ডার (পিসি) মো. সেলিম মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগের একটি ওয়ার্ড থেকে চিকিৎসক পরিচয় দানকারী ওই ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলে রোগীর স্বজনরা। পরে জরুরি বিভাগে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে তুলে দেয়। বিষয়টি হাসপাতাল কতৃপক্ষকে জানানো হয়েছে। উনারা পরবর্তী ব্যবস্থা নিবেন।

তিনি আরও বলেন, এই যুবক দুই থেকে তিন মাস আগে একবার এসেছিল। এছাড়া বিভিন্ন হাসপাতালে ঘোড়াঘুড়ি করে। তবে এই যুবক মোবাইল চুরি করতেই হাসপাতালে ঢুকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর