বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

‘নওশাবার মতো কাল্পনিক বক্তব্য দিচ্ছেন ফখরুল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
‘নওশাবার মতো কাল্পনিক বক্তব্য দিচ্ছেন ফখরুল’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহের অস্তিত্ব প্রমাণে বিএনপি উঠে পড়ে লেগেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুলকে তিনি সম্মান করেন। কিন্তু ক্রমাগত মিথ্যা বলার কারণে জনগণ তাকে মিথ্যা ফখরুল বলছে; এখন তিনি বারবার জিয়ার মরদেহের কথা বলছেন। ফখরুল নিজে কি কবরে জিয়ার মরদেহ দেখেছেন?

বিএনপি মহাসচিবকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, তার বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি নওশাবার মতো স্কুল শিক্ষার্থীদের মিছিল হচ্ছে ধানমন্ডিতে আর উত্তরায় বসে কাল্পনিক বক্তব্য দিচ্ছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীতে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা মহামারির শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়েছে। অনেক নেতাকর্মী করোনায় মারা গেছেন, আক্রান্ত হয়েছেন।কিন্তু, বিএনপি নেতারা করোনা সংক্রমণের প্রথম দফায় ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছেন, দ্বিতীয় দফায় তাদের খুঁজেই পাওয়া যায়নি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে ওই আয়োজনে অন্যান্যদের মধ্য দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সমন্বয়ক ড. হেদায়েতুল ইসলাম, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

সারাবাংলা/জেআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর