বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

মেহেরপুরে টাকাসহ ৮ জুয়ারীকে আটক করেছে পুলিশ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
মেহেরপুরে টাকাসহ ৮ জুয়ারীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে ৮ জন জুয়াড়ীকে টাকাসহ আটক করে থানা পুলিশ। বুধবার রাত দশটার দিকে শোলমারী মাঠপাড়া থেকে তাদেরকে ১৪ হাজার ৭২০ টাকাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত বকুল হোসেনের ছেলে স্বাধীন, সানারুল ইসলামের ছেলে সাইদুর রহমান, আসাদ আলী ছেলে সানোয়ার হোসেন, মৃত বাদল মিয়ার ছেলে রশিদুল ইসলাম, কুলবাড়িয়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে সাজেদুল ইসলাম, আবুল কালামের ছেলে মিলন হোসেন, কুতুবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে হিজবুল মিয়া।
থানা সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ইমরুল হোসেন , এএসআই কহিতুর ইসলাম, মনিরুজ্জামান মনি, মালিক হোসেন, শফিকুল ইসলাম, মিরাজ হোসেন, কনস্টেবল মোস্তাফিজুর রহমান রাজা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শোলমারী বাগান পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা টাকা দিয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর