গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে বিপুল পরিমাণ ডলারসহ গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কোনাবাড়ী এরা পাম্পের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলেন-কোরবান আলী মুন্সী (৪৫), আবদুল হালিম (৫০),মোস্তফা (২৪) এবং নুরুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, এই চক্রটি কোনাবাড়ী সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ডলারের নামে প্রতারণা করে সাধারণ মানুষকে সর্বশান্ত করে।
এমন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে।






