বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

মতিঝিলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
মতিঝিলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় কালাই খান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় রিকশা আরোহী ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) নামে দুই শিশু আহত হয়েছে।

নিহত রিকশাচালক কালাই খানের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর গ্রামে। বাবার নাম হালেম খান।

রোববার (৫ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে মতিঝিল শাপলা চত্বরের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টার দিকে রিকশাচালককে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, ভোরে শাপলা চত্বর এলাকায় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়।

সারাবাংলা/এসএসআর/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর