শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন শেরপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সংবাদ সম্মেলনে একাংশের নেতাকর্মীরা সমাবর্তনের স্বপ্ন, ফি নিয়ে দুশ্চিন্তায় জবির শিক্ষার্থীরা Who is Suvarna Raj? Asian Para Games gold medallist who is also an advocate | Asian Para Games 2026 News ‘I’m Not That Kind Of A Person’: Rashmika Mandanna Says She’s Uncomfortable With Bikini Looks And Skin Show | Bollywood News সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব: রাশেদ প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ সময় দেখুন
বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব: রাশেদ প্রধান


ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেফতারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়। মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব।

শুক্রবার ( ২ জানুয়ারি) সকাল ১১টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্তানে সিরাজ শিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

সিরাজ শিকদার সম্পর্কে তিনি বলেন, বিজয়ের পরেই সিরাজ শিকদার উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে।

রাশেদ প্রধান আরও বলেন, যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহিদ হতে হয়েছে সিরাজ শিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদির মতো দেশপ্রেমিকদের। এছাড়া অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছে মেজর জলিল, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও শফিউল আলম প্রধানের মতো সিংহপুরুষদের।

তিনি সবাইকে সাবধান করে বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগররা যদি হিন্দুস্তানের সামনে মাথানত করতে চায়, তবে তাদের পরিণতিও শেখ মুজিব এবং শেখ হাসিনার মতোই হবে। সাধু সাবধান! দেশের তরুণ সমাজ কখনো মাথানত করতে রাজি নয়।

এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর