শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

কর্ণফুলীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ২ লক্ষ ১০ হাজার জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৩ সময় দেখুন
কর্ণফুলীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ২ লক্ষ ১০ হাজার জরিমানা

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম এবং বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, চট্টগ্রাম-এর যৌথ অভিযানে ৫৮ দিনব্যাপী সমুদ্র মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন ১ লক্ষ ৬৮ হাজার টাকার মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার ( ১৭ এপ্রিল) রাত আনুমানিক ২:৩০ টায় সমুদ্রে অবৈধভাবে মাছ শিকাররত একটি মাছ ধরার বোট আটক করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম জনাব সালমা বেগম-এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং উপজেলা মৎস্য অফিসার, কর্ণফুলী, চট্টগ্রাম জনাব মো: আব্দুল আলীম-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

আটককৃত বোটে থাকা মাছের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা নির্ধারণ করা হয় এবং বোট মালিকের বিরুদ্ধে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর ধারা ২৪(৪) মোতাবেক জব্দকৃত মাছের একটি অংশ স্থানীয় এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয় এবং অবশিষ্ট মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়, যার বিক্রয়মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মাহবুবুর রহমান, জরিপ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম; এছাড়াও জেলা মৎস্য অফিস, চট্টগ্রাম এবং উপজেলা মৎস্য অফিস, কর্ণফুলী, চট্টগ্রাম-এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কর্ণফুলী উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল আলীম জানান, নিষেধাজ্ঞা চলাকালীন এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom