সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News Nick Jonas Says The Lion King Always Makes Him Cry While Watching It With Daughter Malti | Hollywood News উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু মার্কিন প্রশাসনের পালটা হামলায় বন্দুকধারী নিহত কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯৮ সময় দেখুন
গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা

খায়রুল খন্দকার টাঙ্গাইল : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে হাটের ইজারাদারকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৫ মে) বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাছান এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয় ক্রেতা ও বাজার সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোবিন্দাসী পশুর হাটে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা গরু ও ছাগল কিনতে আসে। সরকারি নিয়ম অনুযায়ী গরুর ও ছাগল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছিল। হাটে আসা কয়েকজন ক্রেতা বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাছান হাটে এসে হাতেনাতে অনিয়মের সত্যতা পান। এ সময় অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি স্বীকার করেন হাটের ইজারাদার মোঃ আব্দুল হালিম প্রামানিক।

অভিযান চলাকালে সাধারণ ক্রেতারা ইউএনও’র কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন, “আপনারা আজকে জরিমানা করে চলে যাওয়ার পর ইজারাদাররা আমাদের কাছ থেকে আরও দ্বিগুণ টাকা উসুল করবে।” ক্রেতাদের এমন আশঙ্কার জবাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাছান তাদের আশ্বস্ত করে বলেন, “প্রশাসনের এই নজরদারি কেবল আজকের জন্য নয়। আমি এর পরের হাটেও নিজে উপস্থিত থাকব।

যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রশাসনকে সবসময় পাশে পাবেন। কোথাও কোনো অনিয়ম বা অতিরিক্ত টাকা দাবি করা হলে সাথে সাথে আমাদের জানাবেন, আমরা কঠোর ব্যবস্থা নেব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি পশুর হাটে হাসিল আদায়ের সরকারি মূল্য তালিকা বা চার্ট দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া বাধ্যতামূলক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom