শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬২১ সময় দেখুন
সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার


মোহাম্মদ মাসুদ, সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা উত্তরপাড়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূ কুলসুম আক্তার বেড়তলা গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে কুলসুম আক্তার (২৮) নামে ওই নারীকে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

একাধিক সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর গ্রামের আলী হোসেনের মেয়ে কুলসুম আক্তারের সঙ্গে একই ইউনিয়নের বেড়তলা গ্রামের দুধু মিয়ার ছেলে আক্তার হোসেনের বিয়ে হয়। কুলসুম এক পুত্র সন্তানেন জননী। স্বামীর বাড়ির একটি টিনশেড ঘরের এক পাশে কুলসুম একা থাকেন।

অন্যান্য দিনের মতো গত বুধবার রাতে নিজ শয়ন কক্ষে একা ঘুমিয়ে ছিলেন কুলসুম। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব হলে কুলসুমের শাশুড়ি ওই ঘরে প্রবেশ করে দেখতে পান বিছানায় কুলসুম চিৎ হয়ে পড়ে আছে। পরে কুলসুমের বাবার বাড়িতে খবর দেওয়া হয়। কুলসুমের বাবার বাড়ির স্বজনরা এসে কুলসুমকে খুনের অভিযোগ তুলেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর