মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
সাংবাদিক তন্ময় দেবনাথ কে  সন্ত্রাসীদের হামলা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন বাঘা উপজেলার সাংবাদিক নেতা, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও গ্রিন টিভির টেলিভিশনকর্মী তন্ময় দেবনাথ।

সোমবার গভীর রাতে নগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

হামলার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাগে সাংবাদিকতার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ছিল বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।

খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে ব্যক্তিগত বিরোধ, পেশাগত দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় রাজশাহীর সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom