শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন রথযাত্রা ২০২৬ উপলক্ষ্যে সিএমপি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সৌদি প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আচরণে কন্স্যুলার ট্যুর ব্যাহত হওয়ার আশঙ্কা সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়াই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ Cory Sandhagen backs himself against Mario Bautista: ‘I’m more technical, more skilled’ | MMA News Supercop Or Symbol Of State Excess? How Diljit Dosanjh’s ‘Satluj’ Has Reignited War Over KPS Gill’s Legacy | India News

দৌলতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ সম্পন্ন; ফল চাষে কৃষকদের উৎসাহ বৃদ্ধি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮০ সময় দেখুন
দৌলতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ সম্পন্ন; ফল চাষে কৃষকদের উৎসাহ বৃদ্ধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

“জাতীয় ফল মেলা, করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ০৬ জুলাই দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ মেলা ০৬ থেকে ০৮ জুলাই ২০২৬ পর্যন্ত চলে। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, উন্নত জাতের ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে ফল উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom