শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

চবিতে নিরাপত্তা কর্মীর হাতে লাঞ্ছিত ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
চবিতে নিরাপত্তা কর্মীর হাতে লাঞ্ছিত ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে এক ভর্তি পরীক্ষার্থীর অভিভাববকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের সামনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মোহাস্মদ মিলন হোসেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের কর্মচারী। ভুক্তভোগী অভিভাবক মোহাম্মদ রেজাউল করিম (৫২)। তার বাড়ি ফটিকছড়ি।

রেজাউল করিম বলেন, “বি ইউনিটে আমার দুই মেয়ে পরীক্ষার্থী ছিল। তাদের গাড়িতে রেখে এসেছি। ওই সময় একজন নিরাপত্তা কর্মী আমাকে ‘কুত্তার বাচ্চা’ বলে গালিগালাজ করে এবং হামলা করছে। আমি অভিযোগ দিয়েছি। পরে মীমাংসা হয়ছে। তাদের একটা সিন্ডিকেট আছে। তারা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘সেদিকে গাড়ি চলাচলের রাস্তা ছিল না। তারপরও তারা যাচ্ছিল। তখন একটু গালাগালি হয়ছে। ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন।’

সারাবাংলা/সিসি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর