শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

বাংলাদেশির সততায় মুগ্ধ দুবাই পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
বাংলাদেশির সততায় মুগ্ধ দুবাই পুলিশ


বাংলাদেশির সততায় মুগ্ধ দুবাই পুলিশ

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী ফটিকছড়ি থানার গোপাল ঘাটা গ্রামের মুহুরী বাড়ির আবদুল গনি মুহুরীর পুত্র মোহাম্মদ কফিল উদ্দিন মুহুরীকে (৪০) সম্মাননা দিয়েছে দুবাই পুলিশ । সাড়ে তিন লক্ষ রিয়াল (বাংলাদেশি টাকায় যা ৮০ লাখ টাকা) কুড়িয়ে পেয়ে পুলিশের হাতে হস্তান্তর করায় কফিল উদ্দিন মুহুরীকে এই দুর্লভ সম্মাননা প্রদান।

দুবাই পুলিশের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ খালিফা আল মাররির নির্দেশনায় নাইফ পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার ড. তারিক মোহাম্মদ নূর আহলাক আমিরাতের ফ্ল্যাগ ডে’র দিন দুবাইয়ের নাইফ পুলিশ স্টেশনে কফিল উদ্দিনকে একটি সম্মাননা সনদ ও সৌজন্য উপহার প্রদান করেন। আমিরাতের প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস, গালফ নিউজসহ আরবি ভাষায় প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় এ খবর ফলাও করে প্রচারিত হয়েছে।

কফিলউদ্দিন জানান, বিগত ২৯ আগস্ট তিনি দুবাইর দেরাস্থ আল সাবকা স্ট্রিটে (বুড়ি মসজিদ রোড) তার বাসার অদূরে এক বন্ধুর জন্য দুপুরের দিকে অপেক্ষা করছিলেন। এ সময় কালো টেপে মোড়ানো টাকার বান্ডিলটি গাড়ি পার্কিং এ পরিত্যক্ত অবস্থায় দেখে কুড়িয়ে নেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরও তার কোন মালিক না পেয়ে সেটি বাসায় এনে রেখে দেন। রাতে তিনি সেটা খুলে ৫শ’ সৌদি রিয়ালের চকচকে নোটগুলো দেখেন।

এরপরও নোটগুলো আসল কিনা যাচাইয়ের জন্য রাতে বন্ধু নুরুল আবসারের সাথে আলাপ করে মানি এক্সচেঞ্জে কাজ করেন এমন একজনের মাধ্যমে নিশ্চিত হন টাকাগুলো আসল । তিনি ঘটনাস্থলের পাশে রেস্টুরেন্টে খবর দিয়ে আসেন যদি কেউ এ অর্থের সন্ধান প্রার্থী হন তাহলে যেন যোগাযোগ করা হয়। ৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করেও কোন মালিক না পেয়ে তিনি সেদিনই নাইফ পুলিশ স্টেশনে গিয়ে তা জমা দেন।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর