বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে লাল সবুজে আলোকিত লন্ডন টাওয়ার ব্রিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে লাল সবুজে আলোকিত লন্ডন টাওয়ার ব্রিজ


বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে লাল সবুজে আলোকিত লন্ডন টাওয়ার ব্রিজ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) লাল-সবুজ পতাকার সাজে সাজানো হয় ঐতিহাসিক লন্ডন টাওয়ার ব্রিজ। এ উদ্যোগ নিয়েছেন সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলর মনসুর আলী। তিনি এই কর্পোরেশনের একমাত্র বাংলাদেশি সদস্য। ইত্তেফাক

মনসুর আলী জানান, আমি গর্বিত এবং আনন্দিত যে আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইকনিক লন্ডন টাওয়ার ব্রিজ লাল-সবুজে রাঙানো গর্বের। যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবস্থান অনেক উঁচুতে এবং এ কমিউনিটির একজন ও কাউন্সিলম্যান হিসেবে আমি গর্বিত।

ব্রিজের ওপর অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রুশনারা আলী। স্বাগত বক্তব্য দেন সিটি অব লন্ডন কর্পোরেশনের লর্ড মেয়রের প্রতিনিধি ডেভিড উটন, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপ টিমের ডেপুটি হেড ড্যানিয়েল পাশা, কাউন্সিলম্যান মনসুর আলী ও পপি জামান।

অনুষ্ঠানে ইতিহাসের পাঁচ বাঙালি কাজী নজরুল ইসলাম, তিতুমির, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ধারা বিবরণীর মাধ্যমে স্মরণ করা হয় এবং তাদের আদলে পোশাক পরে অতিথিদের সামনে হেঁটে যান পাঁচ অভিনেতা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর