শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

গণধর্ষণ করে গৃহবধুকে বাড়ি দিয়ে গেল ধর্ষকেরা! গ্রেফতার ২ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ সময় দেখুন
গণধর্ষণ করে গৃহবধুকে বাড়ি দিয়ে গেল ধর্ষকেরা! গ্রেফতার ২ – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় গুড় কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ফিল্মি স্টাইলে গাড়ি থেকে গৃহবধূকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পালাক্রমে তিন ঘণ্টা আটকে রেখে ধর্ষণের পর গৃহবধূকে তার বাসায় দিয়ে যায় ধর্ষকেরা! গত ২৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার নীলার মোড়ে এই ঘটনা ঘটে।

ভিকটিম সোমবার রাতে অভিযোগ জানানোর পর রাতেই অভিযুক্ত ৩ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ২ জন হলেন- সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩২) ও একই এলাকার আলী হোসেনের ছেলে মোঃ নাজিম হোসেন (৩০)। মোঃ বিল্লাল হোসেন নামে একজন পলাতক।

গৃহবধূর মামলার সূত্রে পুলিশ জানায়, গত ২৫ ডিসেম্বর খেজুরের গুড় কিনতে জনৈক আব্দুল আলীমের বাড়ি যান ওই গৃহবধূ। রাত ৮ টার দিকে পাখি ভ্যান (স্থানীয় যান) চড়ে বাড়ি ফেরার সময় অভিযুক্ত তিনজন মোটরসাইকেল করে এসে গাড়ির গতিরোধ করে। এরপর ওই গৃহবধূকে তুলে নেয় তারা। এই সময় ওই পাখিচালক বাধা দিলে তাকেও মারধর করে অভিযুক্তরা। পরে তারা গৃহবধূকে পৌরসভার বুজরুক গড়গড়ী মাদারতলা রোডের ইটভাটার পটের পার্শ্বে আম বাগানে পালাক্রমে ধর্ষণ করে। এরপর রাত ১২ টায় ওই গৃহবধূকে তার বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরা। লোকলজ্জার ভয়ে দুইদিন চুপ থাকার পর সোমবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধূ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ ঘটনাটি ২৫ ডিসেম্বরের। কিন্তু লোকলজ্জার ভয়ে গৃহবধূ এতদিন মুখ খুলেননি। সোমবার রাতে অভিযোগ জানানোর সাথে সাথেই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা অনেকটা ফিল্মি কায়দায় একটি চলন্ত পাখি ভ্যান (এক ধরনের যান) গতিরোধ করে গৃহবধূকে একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে পালাক্রমে ধর্ষণ করে সেই গৃহবধূর বাড়িতে দিয়ে যায়! মামলা দায়েরের সাথে সাথেই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। পলাতক বিল্লাল হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর