মো: বাদল হোসনে, পটুয়াখালী প্রতিনিধি : রাজধানীর তুরাগ থানার চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার প্রধান আসামী মোঃ ইমাম হাসান হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব-৮।
শনিবার সকাল ১০টায় র্যাব-৮ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, রাজধানীর তুরাগ থানাধীন বৃন্দাবন বস্তিতে রাসেল (২২) ও হৃদয় (২০) এরা বসবাস করে আসছিলেন। এবং তারা একে অপরের ছোট বেলার বন্ধু হওয়ায় দুইজনের বাসায় তাদের যাতায়াত ছিল। এরই সূত্র ধরে হৃদয়ের স্ত্রীর নুর আয়েতি আখিনুর (১৭) এর সঙ্গে রাসেলের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় হৃদয় তার বাসায় এসে বন্ধু রাসেলকে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। একপর্যায়ে হৃদয় হাতের কাছে একটি ছুরি পেয়ে রাসেলকে ঝড়িয়ে ধরে ছুরি দিয়ে পিঠে উপর্যোপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
গত ৭ জানুয়ারি রাতে বরগুনা জেলার আমতলী থানাধীন আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর থেকে পটুয়াখালী র্যাব-৮ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে মোঃ ইমাম হাসান হৃদয়কে গ্রেফতার করেন। এবং তাকে ঢাকায় উক্ত থানায় পাঠানো হবে বলে জানান র্যাব কোম্পানী কমান্ডার মোঃ শহিদুল ইসলাম





