শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরা একটি আদালতে এক দিনে ৫১ মামলার নিষ্পত্তি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৪ সময় দেখুন
সাতক্ষীরা একটি আদালতে এক দিনে ৫১ মামলার নিষ্পত্তি – Corporate Sangbad


শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মোঃ সালাহউদ্দিন মামলার জট কমাতে এক দিনে ৫১টি মামলার নিষ্পত্তি করে রেকর্ড গড়েছেন। এর আগে কখনো অর্ধশতাধিক মামলায় একদিনে সাতক্ষীরার কোন আদালতে রায় ঘোষনা হতে শোনেননি আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষ। প্রতারনা, চুরি,
যৌতুক দাবী ও মারামারির এসব মামলার মধ্যে ৮ মামলায় সাজা এবং বাকী ৪৩ মামলায় খালাস প্রদান করেছেন আদালত। মঙ্গলবার প্রকাশ্য আদালতে এসব মামলায় রায় ঘোষনা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের স্ত্রী সাবরিনা খাতুন, একই উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের আবুল গাজীর স্ত্রী হামিদা খাতুন, পাটকেলঘাটার আহসাননগরের মুছা শেখের ছেলে নূর ইসলাম, একই থানার কুমিরা গ্রামের মোজাফফর মুন্সির স্ত্রী ফারুবা মুন্সি, পুরাতন সাতক্ষীরার আওরঞ্জজেবের ছেলে আবু শাহীন শাহজাহান সরদার, বরিশাল জেলার মুলালী থানার আলিমাবাদ গ্রামের মোদাদেচ্ছর হোসেনের ছেলে সরোয়ার হোসেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুযারিয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে অহিদুজ্জামান ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার পরানপুর গ্রামের কাশেম শেখের ছেলে হাবিবুর রহমান শেখ।

আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোঃ সালাহ উদ্দীন এর আদালতে মঙ্গলবার রায় ঘোষনার জন্য প্রস্তুত রাখা হয় মোট ৫৭ টি মামলা। আদালত চলাকালীন সময়ে এসব মামলার মধ্যে ৫১ টি মামলায় রায় ঘোষনা করেন বিচারক। এর মধ্যে ৮ টি মামলায় সাজা এবং বাকী ৪৩ টি মামলায় খালাস প্রদান করেন আদালত।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি অ্যাড. খায়রুল বদিউজ্জামান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে এক দিনে ৫১ মামলার নিষ্পত্তি হওয়ায় মামলার জট অনেকটা কমে গেছে। একই সাথে ওই আদালতের বিচারক বিচারপ্রার্থী সাধারন মানুষের নজর কেড়েছেন।

উল্লেখ্য, বিচারক মোঃ সালাহ উদ্দীন গত ৫ ডিসেম্বর সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর একটি মাদক মামলায় প্রবেশন আইনের আওতায় এক আসামীর দেয়া সাজা স্থগিত করে নিজ বাড়ীতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন তিনি। এরপর মঙ্গলবার একসঙ্গে ৫১ মামলায় রায় ঘোষনা করে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের নজরকাড়েন তিনি।

আরও পড়ুন :

বাইক আরোহীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সংগীত শিল্পী সাথীকে হত্যার অভিযোগে স্বামী আটক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর