শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

বরিশাল সিটি মেয়র ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
বরিশাল সিটি মেয়র ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা – Corporate Sangbad


বরিশাল প্রতিনিধি : আদাল‌তের নির্দেশ অমান্য ক‌রে শিশু পার্ক নির্মাণ কাজ চা‌লি‌য়ে যাওয়ায় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হো‌সে‌নের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়েছে।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বরিশাল সদর সি‌নিয়র সহকা‌রী জজ আদাল‌তে মামলা‌টি ক‌রেন নগরীর কা‌জিপাড়া এলাকার বা‌সিন্দা ম‌নোয়ার হো‌সেন হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. জালাল।

বাদী প‌ক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আদালতের বিচারক রুবাইয়া আ‌মেনা মামলা আম‌লে নি‌য়ে আ‌দে‌শের জন্য পরবর্তী দিন ধার্য করে‌ছেন। তিনি মামলার বরাত দিয়ে বলেন, ঢাকা-ব‌রিশাল মহাসড়ক সংলগ্ন নগরীর ২২ নং ওয়া‌র্ডের ম‌ধ্যে সাহান আরা আব্দুল্লাহ শিশুপার্ক নির্মা‌ণের কাজ চালিয়ে যাচ্ছে।

নগরীর কা‌জিপাড়া এলাকার বা‌সিন্দা ম‌নোয়ার হো‌সেন হাওলাদা‌রের (.০১৫০ একর) জ‌মি‌ নিয়ে বিরোধ থাকায় ২০১৯ সা‌লে স্থি‌তিবস্থা জারি করেন আদালত। কিন্তু আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে মনোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ না‌মে ব্যবসা‌ প্রতিষ্ঠান বুল‌ডোজার দি‌য়ে গুঁঁড়িয়ে দেয় সি‌টি কর‌পো‌রেশন।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা গেছে, সড়ক ও জনপথের মালিকানাধীন জমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দখল করে মূল সড়কের পাশেই ঝুঁকিপূর্ণ স্থানে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর মা সাহান আরা আব্দুল্লাহর নামে শিশুপার্ক নির্মাণ করছে নগর কর্তৃপক্ষ। যেখানে পার্ক নির্মাণ করা হচ্ছে সেখান থেকে থ্রি হুইলার চলাচ‌লের পথ ছিল।

বরিশাল সড়ক ও জনপথের সড়ক উপবিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী ফিরোজ আজম খান জানিয়েছেন, সিটি করপোরেশন সড়ক ও জনপথের জমিতে শিশুপার্ক নির্মাণ করলেও তারা কোনো অনুমতি নেয়নি। যেখানে পার্ক নির্মাণ করছে তা সিটি করপোরেশনের জমি নয়, সওজের জমি। ইতোমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

আরও পড়ুন:

সাতক্ষীরা একটি আদালতে এক দিনে ৫১ মামলার নিষ্পত্তি

দক্ষিণাঞ্চলে টিকার আওতায় এসেছে ৫০ ভাগ মানুষ

একমাসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর