শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার

দেশ সেরা মার্কেটিং পেশাজীবীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্র্যান্ডটক ৩.০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২০৭ সময় দেখুন
দেশ সেরা মার্কেটিং পেশাজীবীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্র্যান্ডটক ৩.০


ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে ১১ মার্চ ২০২২ তারিখে আয়োজিত হতে যাচ্ছে ডানো ব্র্যান্ডটক ৩.০ পাওয়ার্ড বাই ওয়ালটন ও দারাজ। ‘স্টোরিজ অফ সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কর্পোরেট ভূবনের ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে করোনাকালীন সময়ে ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং ব্র্যান্ডকে প্রতিকূলতায় ও প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকার বিষয় নিয়ে আলোচনা করবেন। ব্র্যান্ডটক দেশের মার্কেটিং পেশাজীবীদের কাছে নতুন তত্ত্ব শেখা, ইনসাইট জেনারেট করা এবং নিজেদের মাঝে নেটওয়ার্কিং বৃদ্ধি করার জনপ্রিয় ইভেন্ট।

রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত হবে এবারের ডানো ব্র্যান্ডটক ৩.০। বেলা ৩ টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলার পর বুফে ডিনারের মাধ্যমে শেষ হবে এই আয়োজন। প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিং এর শিক্ষক-ছাত্রছাত্রী যোগ দেবেন এই ব্র্যান্ডটকে।

এই অনুষ্ঠানে ডঃ মিজানুর রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ ফারহাত আনোয়ার (প্রফেসর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ আলমগীর (ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, আকিজ ভেঞ্চার লিঃ), আশরাফ বিন তাজ (প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ), বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধূরী, গালীব বিন মোহাম্মদ (হেড অফ মার্কেটিং, ডানো), ফিরোজ আলম (চিফ মার্কেটিং অফিসার, ওয়ালটন) , মোঃ তাজদিন হাসান (চিফ মার্কেটিং অফিসার, দারাজ) প্রমুখসহ প্রধান নির্বাহী এবং ব্র্যান্ড পেশাজীবী তাদের টক প্রদান করবেন।

২০১৯ সালে হোটেল আমারি’তে প্রথম আয়োজিত হয় ব্র্যান্ডটক। ২০০ এর ও বেশী মার্কেটিং পেশাজীবী যোগ দেন সেই অনুষ্ঠানে। করোনার কারণে ২০২১ সালে অনলাইনে ৪ দিনে আয়োজিত হয় এর দ্বিতীয় কিস্তি। ২৫ জন স্বনামধন্য মার্কেটিং পেশাজীবী তাদের নিজস্ব ক্ষেত্র নিয়ে আলোচনা করেন সেই আয়োজনে।

এবারের ব্র্যান্ডটক মূলত ব্যবসায়ের জন্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় টিকে থাকা এবং এগিয়ে যাবার বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে, জানিয়েছেন ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস।

ব্র্যান্ডটকের এই আয়োজনের বিস্তারিত জানা যাবে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। ব্র্যান্ডটকে যোগ দেবার সরাসরি টিকেট লিংক- https://t.ly/QJSV।

উল্লেখ্য, ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ ২০১৪ সাল থেকেই বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের মাঝে আলোচনা এবং নেটওয়ার্কিং এর জন্যে প্রভাবশালী কম্যুনিটি হিসাবে কাজ করে আসছে। ইতোঃমধ্যে ব্র্যান্ডটক বাদেও ফুড এন্ড বেভারজ মার্কেটিং ফেস্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট, ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং বিজনেস শিরোনামে গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করেছে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর